আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম ও ছবি ডাউনলোড

বিশ্বকাপের পর্দা উঠতে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দল তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনা দলও আজ ১১ ই নভেম্বর তাদের স্কোয়াড ঘোষণা করেছে ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য। আর্জেন্টিনা দল ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে। এই ২৬ জনের স্কোয়াডে স্বাভাবিকভাবেই লিওনেল মেসি ক্যাপ্টেন। গোলকিপার হিসেবে রয়েছেন এমি মার্টিনেজ। এমি মার্টিনেজের এই স্কোয়াডে থাকাটা নিশ্চিত ছিল ধরা যায়। ২০২১ কোপাতে এমি মার্টিনেজ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

আপনারা নিশ্চয়ই জানেন গত দুবছর হলেও আর্জেন্টিনা কোন ম্যাচ হারেনি। টানা অপরিচিত থাকার রেকর্ড করেছে দলটি। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ তাদের আটকাতে পারবেনা। চ্যাম্পিয়ন হবার জন্য যেমন দল গড়ার প্রয়োজন ছিল তার সবটুকুই চেষ্টা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মেসির শেষ বিশ্বকাপে যে করেই হোক আর্জেন্টিনাকে শিরোপা ঘরে তুলতেই হবে। আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব নেবার পর থেকেই একের এক সাফল্যের মুখ দেখছে দলটি। দীর্ঘদিন ধরে শিরোপা খরায় ভোগা দলটি অবশেষে কোপা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা খরা কাটিয়েছে। আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা নিশ্চয়ই চাইবেন তাদের এই ধারাবাহিকতা যেন শেষ পর্যন্ত বজায় থাকে।

এবারে বিশ্বকাপে আর্জেন্টিনাকে সবচেয়ে শক্তিশালী দল বললে খুব একটা ভুল হবে না। অন্যান্য দল গুলোর থেকে বেশ শক্তিশালী একটি দল গড়েছে আর্জেন্টিনা। অভিজ্ঞ ও তরুণ খেলোয়ারদের মিছিলে দারুন একটি কম্বিনেশন তৈরি হয়েছে। গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলে বেশ কিছু প্রবীণ খেলোয়াড় ছিল। গত বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্স বেশ দুর্বল ছিল। এইবারের আর্জেন্টিনার দলটিকে ডিফেন্সে শক্তিশালী বলেই মনে হচ্ছে। আপনারা যারা বিগত কয়েক বছর ধরে আর্জেন্টিনা দল থেকে ফলো করে আসছেন তারা নিশ্চয়ই স্কোয়াড দেখলে বুঝতে পারবেন এবারের ডিফেন্স কতটা শক্তিশালী হয়েছে।

অনলাইনে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখার নিয়ম

বিশ্বকাপ ফুটবল খেলা অনলাইনে দেখার লিংক

স্বাভাবিকভাবেই আক্রমণ ভাগে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। মেসি ও ডি মারিয়া ছাড়াও আক্রমণ ভাগে রয়েছে রদ্রিগো দি পলের মতো খেলোয়ার। তবে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি চোখ রাখা হবে লিওনেল মেসির দিকে। লিওনেল মেসি জানিয়েছেন এটি তার শেষ বিশ্বকাপ হবে। শেষ বিশ্বকাপটিকে নিশ্চয়ই তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন। এর আগে শিরোপার খুব কাছাকাছি গিয়েও ছুঁয়ে দেখা হয়নি। এবার নিশ্চয়ই সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটাবেন না লিওনেল মেসি। মেসির সতীর্থরা আগে জানিয়েছেন এই বিশ্বকাপটি তারা শুধুমাত্র মেসির জন্যই খেলবেন। মেসির জন্য এই বিশ্বকাপটিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠবেন।

যেহেতু খেলাটা ফুটবল তাই আগে থেকে কোন ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। এর আগেও অনেক শক্তিশালী দল বিশ্বকাপে ভালো খেলা দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ছুয়ে দেখতে পারেনি। এবার আর্জেন্টিনা দলের সাথে কি হবে তা আগে থেকে বলা যাচ্ছে না। তবে আর্জেন্টিনা ভক্ত সমর্থকরা চাইবেন কোন ধরনের অঘটন যেন না ঘটে। আর্জেন্টিনা তাদের সহজাত ফুটবল খেলেই শিরোপা ঘরে চলতে চাইবে।

আপনারা অনেকে হয়তো এখনো জানতে পারেননি আর্জেন্টিনা দলের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে কারা কারা আছেন তা দেখার জন্য আপনাদের আমাদের সাথেই থাকতে হবে। আমরা প্রতিটি খেলোয়াড়ের ছবি সহ নামের তালিকা আমাদের পোস্টে প্রকাশ করব। এছাড়াও কোন খেলোয়ার কোন পজিশনে খেলবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর্জেন্টিনা দলের প্রতিটা খেলোয়াড়ের বয়স ও ক্যারিয়ারের ম্যাচ সংখ্যা নিয়ে এনালাইসিস করব আমরা।

আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনের মধ্যে কোন কোন খেলোয়াড় তুরূপের তাস হয়ে উঠতে পারে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা যদি এ বছর বিশ্বকাপ জিততে পারে তবে তা হবে মেসির জন্য সবচেয়ে বড় উপহার। মেসির ভক্তদের জন্যও এটি সবচেয়ে বড় উপহার হবে। মেসির জন্য হলেও এ বছর বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে তোলা উচিত। আর্জেন্টিনা দলের সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button